রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বৃষ্টির প্রবণতা কি কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ০৬:৩৯ পিএম

বৃষ্টির প্রবণতা কি কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর

Ai - ছবি

মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কমায় ঢাকাসহ সারা দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছে। তবে এর ফলে বৃষ্টির দাপট পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না।আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকবে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে কিংবা তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের দিকে তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এই বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে, যার পরিমাণ ছিয়াটাত্তর মিলিমিটার। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল দশ মিলিমিটার।বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।