রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উত্তরাঞ্চলে ৭২ ঘণ্টার ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১২:২৬ এএম

উত্তরাঞ্চলে ৭২ ঘণ্টার ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস

Ai - ছবি

আগামী বাহাত্তর ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।টানা বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবন দেখা দিতে পারে। তবে বড় কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা এই মুহূর্তে নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর বৃষ্টি বলয় সক্রিয় থাকার সম্ভাবনা থাকায় নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।