মিষ্টি কুমড়ার নতুন হাইব্রিড জাত উদ্ভাবন, বীজ পৌঁছাবে কৃষকের কাছে
দক্ষিণাঞ্চলের মাটি ও আবহাওয়ার উপযোগী সারা বছর চাষযোগ্য উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়ার নতুন একটি হাইব্রিড জাত উদ্ভাবন করেছেন কৃষি বিজ্ঞানীরা। পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা দীর্ঘ পাঁচ বছরের গবেষণায় এই সাফল্য অর্জন করেছেন।নতুন এই জাতের বীজ কৃষকের কাছে পৌঁছানোর লক্ষ্যে গবেষণা কেন্দ্রে ইতিমধ্যে