টেকসই কৃষিপ্রযুক্তিবরেন্দ্র অঞ্চলে কম খরচে চাষাবাদে ভিএমপি প্রযুক্তিতে নতুন আশার আলো
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূগর্ভস্থ পানির ক্রমবর্ধমান সংকট ও বাড়তি উৎপাদন খরচের মুখে বরেন্দ্র অঞ্চলের চাষাবাদে নতুন দিগন্ত উন্মোচন করছে আধুনিক প্রযুক্তি। দেখতে সাধারণ পাওয়ার টিলারের মতো হলেও বহুমুখী কৃষিযন্ত্র ভার্সেটাইল মাল্টি-ক্রপ প্লান্টার বা ভিএমপি দিয়ে জমি প্রস্তুত, সার প্রয়োগ ও বীজ বপনসহ একযোগে পাঁচ ধরনের কাজ করা সম্ভব হচ্ছে। এই