রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাঘাটা ও ফুলছড়িতে এসকেএস ও মুসলিম এইডের শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০২:৫৮ পিএম

সাঘাটা ও ফুলছড়িতে এসকেএস ও মুসলিম এইডের শীতবস্ত্র বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নের ৯ শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে প্যাকেজ আকারে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সাঘাটা উপজেলা এসকেএস রিসোর্স সেন্টারে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম এইড প্রকল্পের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ রয়, এসকেএস প্রকল্প কো-অর্ডিনেটর জালাল উদ্দিন, এসকেএস রিসোর্স সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান আকন্দ এবং সাংবাদিক শহীদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সংস্থা সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার সাঘাটা ও হলদিয়া ইউনিয়নের ৪৩৩ জন এবং ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, গজারিয়া।

ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউনিয়নের ৪৬২ জনসহ মোট ৮৯৫ জন শীতার্ত মানুষের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেজে একটি উন্নতমানের কম্বল, চারটি সোয়েটার, একটি মানকি টুপি, পেট্রোলিয়াম জেলি ও চার জোড়া মোজা প্রদান করা হয়।

মুসলিম এইড ইউকে/ইউএসএ-এর অর্থায়নে এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করে এসকেএস ফাউন্ডেশন। আয়োজকরা জানান, হাড়কাঁপানো শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে তাদের এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।