জুলাই ২১, ২০২৬, ০২:২৫ পিএম
ময়মনসিংহে একটি দ্রুতগামী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পর মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর পরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক সুজাউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। এরপর গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। বর্তমানে আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।
নিহতদের তাৎক্ষণিকভাবে কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো অপসারণ এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন