বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নীলফামারীতে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা

শহিদুল ইসলাম

আগস্ট ১৫, ২০২৬, ০৭:৩১ পিএম

নীলফামারীতে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে নীলফামারীতে ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের আল-হেলাল একাডেমিতে এই সভা সম্পন্ন হয়।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখা এই আয়োজন করে।

শহর শিবিরের সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফ শাহ্। এ সময় বক্তারা ১৯৬৯ সালের গণবিরোধী শিক্ষানীতি প্রত্যাখ্যানের ইতিহাস স্মরণ করে নৈতিক ও মানসম্মত মানবসম্পদ গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। 

বর্তমান যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে এই শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।অনুষ্ঠানে শাখা সম্পাদক আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।