নভেম্বর ৯, ২০২৬, ০৯:৫০ এএম
গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ সোমবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-৩ অর্থাৎ গড়মাটি উপকেন্দ্রের এক ও চার নম্বর ফিডারে আজ সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমচিলান, মুকিমপুর এবং কাঁঠালবাড়িয়া এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
এদিকে, বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন