বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:২৭ এএম

প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

ছবি - সংগৃহীত

স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার দেড় মাস পরই নতুন করে ঘর বাঁধলেন কামাল হোসেন নামে এক ব্যক্তি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় তিনি ছোট কন্যাকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন।

স্থানীয়রা জানান, ১০ বছর আগে কামালের সঙ্গে সাথী আক্তারের বিয়ে হয়েছিল, তাদের দুটি সন্তানও আছে। গত ১০ আগস্ট সাথী দুই সন্তান রেখে এক যুবকের সঙ্গে পালিয়ে যান। কামাল পরে জানতে পারেন, সাথী তাকে তিন মাস আগেই তালাক দিয়েছেন। কামাল হোসেন বলেন, তিনি যখন সাথীকে ফিরিয়ে আনতে যান, তখন সাথী তাকে পুলিশ দিয়ে হয়রানি করেন।

কামাল হোসেনের ভাষ্যমতে, তার অর্থবিত্তের কোনো কমতি ছিল না, কিন্তু কাজের চাপে তিনি পরিবারকে সময় দিতে পারেননি। তবে তিনি মনে করেন, তার স্ত্রী তাকে ত্যাগ করেছেন কেবল তার বর্তমান আর্থিক অনটনের কারণে। তিনি আক্ষেপ করে বলেন, "আজকে অর্থের কাছে ভালোবাসা হেরে গেছে।"

এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে Kamal উল্টো জেদের জোরে নতুন জীবনের পথ বেছে নেন। তিনি জানান, তার নতুন স্ত্রীর পরিবার সব জেনে শুনেই বিয়েতে রাজি হয়েছে এবং তার সন্তানদের দায়িত্ব নিতেও ইচ্ছুক। নতুন স্ত্রীকে চমক দিতেই তিনি হেলিকপ্টার ভাড়া করেন। তিনি সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন।