অক্টোবর ১২, ২০২৫, ০৬:৫০ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা। রোববার (১২ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মিনহাজের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।এর আগে, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের করে দলটি।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, “একটি মহল বলছে আমরা নাকি নির্বাচন বানচাল করার জন্য এসব করছি। আমরা বলতে চাই—নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা ডিসেম্বরে, আমাদের আপত্তি নেই। কিন্তু তার আগেই আমাদের শর্তগুলো পূরণ করতে হবে। এটা অসম্ভব নয়, সম্ভব
তিনি আরও বলেন, ফ্যাসিবাদকে সহযোগিতা করার অভিযোগে আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।পরে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকর কাছে তাদের ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি
আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। কর্মসূচিতে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং কুড়িগ্রাম-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন