রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে নার্সদের মানববন্ধন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৭:৪৪ পিএম

ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে নার্সদের মানববন্ধন

স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) পঞ্চগড় জেলা শাখা।

আজ (৩০ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মহাসড়কের পাশে অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পঞ্চগড় নার্সিং সুপারভাইজার আমিনা খাতুন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড়ের ছাত্রছাত্রী বিষয়ক সম্পাদক রাশিদা খাতুন, শিক্ষানবিশ নার্স মনিরা আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা জানান, ৪৮ বছর ধরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চিকিৎসাসেবায় অবদান রেখে চলেছে। কিন্তু এখন এই অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা চলছে। পৃথক অধিদপ্তর না থাকলে চরম বিশৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। তাই তারা এই অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সাথে একীভূত না করার দাবি জানান।