রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে সচেতনতামূলক সভা ও কর্মশালা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৫:৩৬ পিএম

বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে সচেতনতামূলক সভা ও কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, বর্জ্য অপসারণ ও চামড়া সংরক্ষণ বিষয়ে দিনাজপুরের বীরগঞ্জে সচেতনতামূলক সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।পরিবেশবান্ধব উপায়ে পশু জবাই নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য।প্রশিক্ষণ কর্মশালায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও আধুনিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। 

সরকারের পক্ষ থেকে বিনামূল্যে যে লবণ বিতরণ করা হবে, তার সঠিক ব্যবহার নিয়েও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। চামড়ার গুণগত মান ঠিক রাখতে লবণ প্রয়োগের নিয়মকানুন নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়েছে।

উপজেলায় মোট ৪১ দশমিক ৫ টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে।এই লবণের সঠিক বণ্টন নিশ্চিত করতে মোট ২৮টি প্রতিষ্ঠান ও ৫ জন ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোরবানির চামড়া নষ্ট হওয়া রোধ করতে সরকারি নিয়ম মেনে এই লবণ ব্যবহার করতে হবে। চামড়া শিল্পের মান রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে বলেও সভায় জানানো হয়।