রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সবুজ বাংলাদেশ‍‍` গড়ার লক্ষ্যে বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোজাম্মেল হক

জুলাই ৯, ২০২৬, ০৩:৩৫ পিএম

সবুজ বাংলাদেশ‍‍` গড়ার লক্ষ্যে বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের খানসামা ঘাট সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বীরগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সড়ক ও খালি স্থানে বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর, ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আকমল হোসাইন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা আরও উল্লেখ করেন, এ ধরনের কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।