রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ ক্যাটাগরিতে চাকরির সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ০৪:০৬ পিএম

বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ ক্যাটাগরিতে চাকরির সুযোগ

বাংলাদেশের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সদর দপ্তরের অধীনে মোট চৌত্রিশটি ক্যাটাগরিতে বিভিন্ন পদে দক্ষ ও যোগ্য জনবল নেওয়া হবে। প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আগামী তেইশ আগস্ট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।বিজ্ঞপ্তি অনুযায়ী, ধর্মীয় শিক্ষক, কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্টসহ বিভিন্ন পদে গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত বেতস্কেলে এসব জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পদভেদে ফাজিল পাস, স্নাতক, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ড্রাইভিং লাইসেন্সধারী ভারী যানবাহন চালক এবং ফায়ার ফাইটার পদেও আবেদনের সুযোগ রাখা হয়েছে। 

আবেদন ফি পদের ধরন অনুযায়ী নির্ধারিত অনলাইন সার্ভিস চার্জসহ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।অনলাইন ছাড়া ডাকযোগে বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৩ আগস্ট সকাল দশটা থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী ও পদের বিবরণী সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন।