সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
হাসপাতালে রাষ্ট্রপতি

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৬, ১২:২০ পিএম

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ অক্টোবর) সকালে তিনি সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মন্ত্রীর চিকিৎসার বর্তমান অগ্রগতি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন এবং তাঁর দ্রুত পূর্ণ আরোগ্য কামনা করেন।

এর আগে গত ২১ অক্টোবর নিজ এলাকা রাজশাহীতে অবস্থানকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ওই দিনই তাৎক্ষণিকভাবে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয়।