সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি ডা সাইফুদ্দিন আর নেই

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ১১:৫৪ এএম

তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি ডা সাইফুদ্দিন আর নেই

তাবলিগের কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি ও দীর্ঘদিনের মুকিম ডা. সাইফুদ্দিন আর নেই। রোববার দিনগত রাত দুইটা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ পাঁচ দশকের দ্বীনি খেদমতের অবসান ঘটল।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

ডা. সাইফুদ্দিন প্রায় পাঁচ দশক ধরে রাজধানীর কাকরাইল মারকাজে স্থায়ীভাবে অবস্থান করে ইসলামের দাওয়াতি কার্যক্রমে নিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলের প্রধান জিম্মাদার হিসেবেও দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর গৌরীপুরের মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রবীণ এই দায়িত্বশীলের আকস্মিক মৃত্যুতে তাবলিগ জামাতের সাথি, দায়িত্বশীল, সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের মাঝে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।