সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

মেজর অব আখতারুজ্জামানের জামিন আবেদন শুনানি আজ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ১১:১৪ এএম

মেজর অব আখতারুজ্জামানের জামিন আবেদন শুনানি আজ

ছবি: সংগৃহীত

মেজর অব আখতারুজ্জামানের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের হওয়া মামলায় এই আবেদন করেন তিনি।

বিমানবন্দরের ঘটনায় দায়ের করা মামলায় আইনি প্রক্রিয়ার নতুন মোড়।

আজ সোমবার ঢাকা মহানগর দায়েরা জজ আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতে আখতারুজ্জামানের জামিনের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

এর আগে গত ২ অক্টোবর রাজধানীর ঢাকা সেনানিবাসের ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।

গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ ও রিমান্ড প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন।