সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি: উদ্ধার ইয়াবা ও ট্যাপেন্টাডল

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২৬, ২০২৬, ০১:১৪ পিএম

মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি: উদ্ধার ইয়াবা ও ট্যাপেন্টাডল

ছবি: দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মধ্যরাতে পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ দানাজপুর বিওপির একটি টহল দল রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এই অভিযান চালায়। সীমান্ত পাহারায় কড়া নজরদারির মধ্যে এই তৎপরতা চালানো হয়।

অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা এই মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৪০০ টাকা। ঘটনার পর উদ্ধার করা এসব মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত পথ ব্যবহার করে যেকোনো ধরনের মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ় অবস্থানের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করতে এবং এ ধরনের অপরাধ নির্মূলে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে।