জুলাই ৩০, ২০২৬, ০৮:০৫ পিএম
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলার পাশাপাশি একটি নির্মল পরিবেশ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়।শুক্রবার সকাল এগারটায় বীরগঞ্জ পৌর শাখার ব্যবস্থাপনায় স্থানীয় ইব্রাহিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ পৌর শাখার সভাপতি মো. জুয়েল রানা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শাখার সেক্রেটারি মো. ফারহান রহমান সিয়াম।সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সফলভাবে মোকাবিলা করতে হলে দেশজুড়ে বেশি করে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি।
আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ছাত্রসমাজকে পরিবেশ সচেতন করে তুলতে হবে বলে তারা আশা প্রকাশ করেন। আলোচনা পর্ব শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একইসঙ্গে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের নানাবিধ গুরুত্ব, পরিচর্যা ও সুফল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।
উক্ত কর্মসূচি সফল করতে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিবেশবান্ধব এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন