রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৭:৫৮ পিএম

চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের করঞ্জি গ্রামের বাসুয়া পাড়ার জনৈক বাবলুর রহমানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সামিউল নামে এক ছেলে ঘাস কাটতে গিয়ে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এবং লোকজনকে জানায়। এরপর ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের প্রকৃত পরিচয় শনাক্ত করতে ডিএনএ টেস্ট করানো হবে।তিনি আরও জানান, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ও পরামর্শ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা করা হবে।