সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:৪৫ এএম
হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে হাকিমপুর উপজেলা মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনের পরপরই উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কাজের সূচনা হয়। পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধক ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে চত্বরের ময়লা-আবর্জনা অপসারণের কাজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন। এছাড়া হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন