রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে স্বর্ণের নতুন দর নির্ধারণ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৬, ২০২৬, ১০:২২ এএম

দেশের বাজারে স্বর্ণের নতুন দর নির্ধারণ

দেশের বাজারে সবশেষ সমন্বয়ে স্বর্ণের দাম বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৬ জুন) থেকে মূল্যবান এই ধাতু সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। গত ১৫ জুন এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বাড়ায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।গত ১৫ জুন সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৩ জুন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ৪০ বার বাড়ানো হয়েছে এবং ৩৬ বার কমানো হয়েছে।