রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কমার পর আজ দেশের বাজারে সোনার দাম কত হলো?

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ১০:২৭ এএম

কমার পর আজ দেশের বাজারে সোনার দাম কত হলো?

ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা হ্রাস করা হয়েছে। সোমবার থেকে দেশের সব অলংকারের দোকানে এই নতুন দর কার্যকর হয়েছে।

নতুন এই দরেই বাজারে অলংকার বিক্রি হচ্ছে।সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, মূল্য সংযোজন করসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তবে গহনার নকশা ও বুননভেদে মজুরি আলাদা হতে পারে।