রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,
সোনার নতুন দর

সোনার দাম ভরিতে বেড়েছে ১৬৯১ টাকা কার্যকর নতুন দর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৬:৩৫ পিএম

সোনার দাম ভরিতে বেড়েছে ১৬৯১ টাকা কার্যকর নতুন দর

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভরিতে এক হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। মূল্য সমন্বয়ের পর শনিবার সকাল ১০টা থেকে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার নতুন দর দাঁড়িয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সমন্বয় এনেছে।

স্থানীয় বাজারে খাঁটি সোনার মূল্যবৃদ্ধির কারণে দর নতুন করে সমন্বয় করা হলো। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ৬৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৩০১ টাকা বাড়িয়ে এক লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দর এক হাজার ১০৮ টাকা বাড়ানোর ফলে বর্তমান দাম দাঁড়িয়েছে এক লাখ ৫৭ হাজার ১৭২ টাকায়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দফায় ২১ ক্যারেটের ভরি এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে দুই লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেট ৯৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকায় সমন্বয় করা হয়।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দর ১১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ১৭৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে চার হাজার ৯৫৭ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপায় ১১৬ টাকা বাড়িয়ে তিন হাজার ২০৭ টাকা কার্যকর হয়েছে।