নভেম্বর ৬, ২০২৬, ১২:২৫ পিএম
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, গোড়ালি মচকে গিয়েছে এই ওপেনারের। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, সাদমানের বাঁ পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। আমরা তাঁকে এমআরআই স্ক্যান করতে পাঠাব।
সাদমান ব্যাটিং করতে পারবেন কি না, সে সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে ইনজুরির ধরন দেখে ধারণা করা হচ্ছে, দলের প্রথম ইনিংসে এই ওপেনারের ব্যাটিংয়ে নামার সম্ভাবনা খুবই কম। পরীক্ষা-নিরীক্ষার পরেই অবশ্য এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে।
সকালের শিশিরের কারণে আউটফিল্ড কিছুটা ভেজা ছিল। বাউন্ডারি থামাতে গিয়ে পা ঘাসে আটকে গিয়ে মচকে যায়। মাঠেই যন্ত্রণায় কাতড়াতে দেখা গিয়েছে তাঁকে। ইনজুরির গভীরতা এতটাই বেশি ছিল যে, হেঁটে মাঠ ছেড়ে বের হতে পারছিলেন না সাদমান। পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন