শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
ছাত্রদলের কর্মসূচি

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৬, ১২:৩২ পিএম

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী সাত ও আট নভেম্বর এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি। গত বৃহস্পতিবার ছাত্রদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানানো হয়। কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

কর্মসূচির প্রথম দিন আগামী সাত নভেম্বর শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে দিবসটি উপলক্ষে পোস্টার সাঁটানো হবে। সকাল এগারোটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিন দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির আয়োজিত র‍্যালিতে অংশ নেবে ছাত্রদলের ঢাকা মহানগরের সব ইউনিট।

কর্মসূচির দ্বিতীয় দিন আগামী আট নভেম্বর রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আলোচনা সভা করবে ছাত্রদল। একই দিন দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলা পর্যায়েও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।