নভেম্বর ৫, ২০২৬, ১০:৫২ পিএম
রাজনীতিতে কথা বলার মানুষের কোনো অভাব না থাকলেও সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার মানুষের সংখ্যা খুবই কম বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের প্রেক্ষাপটে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ডা. তাসনিম জারা সামান্তা শারমিনের রাজনৈতিক নিষ্ঠা ও জনমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই, কিন্তু শুনতে আসা মানুষের সংখ্যা খুবই কম। সামান্তা শারমিনকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তিনি সেই অল্প মানুষদের একজন যিনি অক্লান্ত পরিশ্রম করেন। কেউ কথা বলতে এলে তিনি থামেন, পুরোটা মনোযোগ দিয়ে শোনেন এবং মানুষটাকে কখনো বুঝতে দেন না যে তার কোনো তাড়া আছে।
সামান্তার কর্মস্পৃহা ও ভবিষ্যৎ নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি আরও উল্লেখ করেন, মানুষের কাছে যাওয়া, তাদের জীবন বুঝতে চেষ্টা করা এবং তাদের পাশে দাঁড়ানোই হলো আসল রাজনীতি। তার এই রাজনৈতিক যাত্রা এখনো অনেক বাকি রয়েছে এবং এমন মানুষের জায়গা আমাদের জাতীয় রাজনীতিতে আরও বড় হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন