বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
আবহাওয়া বার্তা

দেশের তিন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস ও বাড়তে পারে শীতের আমেজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ১০:১০ পিএম

দেশের তিন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস ও বাড়তে পারে শীতের আমেজ

ছবি: Ai

দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি সারাদেশে ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়লেও এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী দুই দিন অর্থাৎ শুক্রবার ও শনিবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী দিন সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।