নভেম্বর ৫, ২০২৬, ১১:০৪ পিএম
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাত সাড়ে ১০টার পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইবনে মিজান গণমাধ্যমকে জানান, হাতিরঝিল থানার অন্তর্গত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তবে সৌভাগ্যবশত এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়েই ঘটনাস্থলে হাতিরঝিল থানার একাধিক পুলিশ টিম উপস্থিত হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত ও চিরুনি অভিযান শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন