রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজকের স্বর্ণের দাম: ১৩ অক্টোবর ২০২৫

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১০:১৪ এএম

আজকের স্বর্ণের দাম: ১৩ অক্টোবর ২০২৫

ছবি- সংগৃহীত

দেশের বাজারে আজ সোমবার (১৩ অক্টোবর) স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহে রেকর্ড পরিমাণ দাম বাড়ার পর আজ মূল্যবান এই ধাতুটি ইতিহাসের সর্বোচ্চ দামে স্থিতিশীল থেকে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।

এর আগে গত ৮ অক্টোবর বাজুস একলাফে প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়, যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির একটি ঘটনা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে এই সমন্বয় করা হয়েছিল বলে জানায় বাজুস।

স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে ক্রেতাদের বাজুসের নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হারে ভিন্নতা থাকতে পারে।