শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা

বিনোদন ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৩:০৭ পিএম

১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা

অ্যানিমে অ্যাওয়ার্ডসে রাশমিকা।

জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব বিনোদনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’। এই বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত বছর প্রথম ভারতীয় তারকা হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার তিনি ফিরছেন সঞ্চালক হিসেবে।

জানা গেছে, এবারের আসরের অন্যতম বড় আকর্ষণ হিসেবে রাশমিকা মান্দানার সঙ্গে সঞ্চালনায় থাকছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি ‘দ্য উইকেন্ড’ নামে পরিচিত। আন্তর্জাতিক এই আসরে সঞ্চালক হিসেবে রাশমিকার উপস্থিতি ভারতীয় ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

সম্প্রতি এই অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর হানিমুন শেষ করে বর্তমানে তিনি কাজে ফিরেছেন। কর্মজীবনেও তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন।

সবশেষ রাশমিকাকে দেখা গেছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। বর্তমানে তাঁর হাতে একাধিক নতুন প্রজেক্ট রয়েছে। আগামী ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর। এছাড়াও সিনেমাটিতে কৃতি শ্যানন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।