নভেম্বর ৫, ২০২৬, ০৫:১৩ পিএম
ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা — এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুরের চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ইছামতিতে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন চিরিরবন্দরের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, এমপি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদরা অংশ নেন। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন