মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ)

নভেম্বর ৩, ২০২৬, ০৪:২৪ পিএম

চিরিরবন্দরে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে নতুন সাঁতারু তৈরির লক্ষ্যে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ইছামতি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই ক্যাম্পের সূচনা করা হয়।

দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামান। স্থানীয় তরুণ প্রজন্মকে সাঁতারে দক্ষ করে তোলার এই উদ্যোগে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ৮০ জন কিশোর-কিশোরী প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চান মিয়া, চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নির্মল্য কুমার রায় এবং চিরিরবন্দর প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোর্শেদ উল আলম। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সাঁতার প্রশিক্ষক পুলিন চন্দ্রসহ ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।