নভেম্বর ২, ২০২৬, ০৩:২০ পিএম
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নম্বর-১১৬৭)-এর নবনির্বাচিত কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কমিটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্ট্যান্ড কমিটির সভাপতি আকতার হোসেন।
শ্রমিক কল্যাণে পারস্পরিক যোগাযোগ জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
এর আগে নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি মো. ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্ট্যান্ড কমিটির নেতারা।
মতবিনিময় সভায় বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান (ডাবলু) স্থানীয় শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা, বিদ্যমান সমস্যা এবং সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি সাধারণ শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্ট্যান্ড কমিটির বিভিন্ন কার্যক্রমে জেলা নেতৃত্বের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা কমিটির সিনিয়র সহসভাপতি এনামুল হক, সহসভাপতি আফজাল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হিরু, সহসাধারণ সম্পাদক মো. গোলাম মোর্শেদ রাজন এবং সাংগঠনিক সম্পাদক সাকয়াত হোসেন বাপ্পি।
জেলা কার্যনির্বাহী পরিষদের মধ্যে আরও অংশ নেন সহসাংগঠনিক সম্পাদক মো. মিলন হাওলাদার, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, সড়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, সহসড়ক সম্পাদক মো. ফারুক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. সম্রাট, দপ্তর সম্পাদক খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গা, প্রচার সম্পাদক মো. জনি এবং ক্রীড়া সম্পাদক মো. জহরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি হিসেবে অংশ নেন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলম শামীম।
এছাড়া বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল জব্বার শেখ, যুগ্ম সম্পাদক মোহবুর হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ মো. ভোলা, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান জুয়েল, সড়ক সম্পাদক মো. রাহেনুর রহমান এবং সহসড়ক সম্পাদক আব্দুল গফফার টিংকু।
কার্যকরী সদস্যদের মধ্যে মো. জমশেদ আলী জজ ও মো. বেলাল হোসেনসহ প্রবীণ শ্রমিক নেতা মো. আফসার রহমান, মো. সামসুল হক এবং মো. ফয়জুর রহমান ফয়েজসহ স্ট্যান্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সমাপনী আলোচনায় বক্তারা সাধারণ মোটর পরিবহন শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জেলা কমিটি ও স্ট্যান্ড কমিটির মধ্যে নিয়মিত পারস্পরিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন