নভেম্বর ৬, ২০২৬, ০৭:৫৭ পিএম
রাজধানীর প্রগতি সরণীর কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি মূলত সাভার থেকে নতুন বাজার রুটে চলাচল করতো।
পরিবহন কোম্পানির কর্মকর্তারা জানান, নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পরই দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে কারা এই ঘটনার সাথে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তারা।
পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেওয়া হয়। ঘটনার পেছনের কারণ উদঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন