শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

বিনোদন ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৫৩ এএম

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে।

হামলার সময় আসিফ আকবর ওই গাড়ির ভেতরে অবস্থান করছিলেন না। ফলে তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন এবং ঘটনায় কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির সময় গাড়িতে আসিফ আকবর উপস্থিত ছিলেন না। যার কারণে তিনি নিরাপদে আছেন।

কী কারণে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। শিল্পী আসিফ আকবরের সঙ্গে কারও কোনো ব্যক্তিগত বিরোধ কিংবা পেশাগত দ্বন্দ্ব ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।