মে ১৮, ২০২৬, ০৩:১৩ পিএম
জুলাই বিপ্লব নিয়ে আসিফ আকবর তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করেছেন। রোববার রাতে করা দেশের এই জনপ্রিয় সংগীতশিল্পীর পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মূলত জুলাই বিপ্লব নিয়ে আসিফ আকবর দেশের বর্তমান পরিস্থিতি ও তরুণদের আকাঙ্ক্ষা নিয়ে নিজের সুনির্দিষ্ট মতামত প্রকাশ করেছেন।
শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরশাসক শেখ হাসিনার পতন কখনোই এত সহজ ছিল না বলে মন্তব্য করেন তিনি।আসিফ আকবর তাঁর পোস্টে উল্লেখ করেন, এই বিপ্লব কোনো নির্দিষ্ট লক্ষ্য নয় বরং একটি সুনির্দিষ্ট নির্দেশনা। অনুশোচনাহীন ফ্যাসিস্টদের বিতাড়িত করতে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণই মুখ্য ছিল বলে তিনি মনে করেন। বাংলাদেশের জেন-জি প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে বহু ত্যাগের বিনিময়ে এই আন্দোলন সফল হয়েছে।
তিনি জুলাইয়ের শহীদ এবং আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্যালুট জানান। দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্রের কারণে এই বিপ্লব এখনো পূর্ণতা পায়নি বলে তিনি পোস্টে দাবি করেন।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বিভেদ-বিভাজনের দেশে জুলাই স্পিরিট সাময়িক পথ হারালেও তারুণ্যের মস্তিষ্কে তা শক্ত অবস্থান নিয়েছে। মান্ধাতা আমলের বস্তাপচা রাজনীতি ক্রমাগত এই প্রজন্মের স্মার্টনেসের কাছে হোঁচট খাবে এবং সামনে জেনারেশন আলফাও দরজায় নক করছে।
রাজনৈতিক দলগুলোকে দেশের প্রায় আট কোটি তরুণ, কিশোর ও শিশুর মানসিক পালস বুঝতে হবে। অন্যথায় তাদের জ্যামিতিক হারে পিছিয়ে পড়তে হবে এবং মাস্তানতন্ত্র দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার দিন শেষ। পোস্টের কমেন্ট বক্সে সাধারণ পাঠকেরা তাঁর এই বক্তব্যকে সাহসী ও সময়োপযোগী শিক্ষা হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন