সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, ৭ দিনের রিমান্ডে স্বামী

বিনোদন ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৭:১৯ পিএম

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, ৭ দিনের রিমান্ডে স্বামী

ভারতের ভোপালে মডেল ও অভিনেত্রী তনিশা শর্মার রহস্যজনক মৃত্যুতে তোলপাড় চলছে। এ ঘটনায় স্বামী সমর্থ সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোপালের আদালতে হাজির করা হলে বিচারক তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে অভিনেত্রীর পরিবারের।গত ১২ মে শ্বশুরবাড়ি থেকে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তনিশার পরিবারের অভিযোগ, বিয়ের পাঁচ মাসের মাথায় স্বামী ও শাশুড়ি তাকে অমানুষিক নির্যাতন করতেন।

সাবেক বিচারক শাশুড়ি গিরিবালা সিংহের বিরুদ্ধেও রয়েছে গুরুতর অভিযোগ। তবে শাশুড়ির দাবি, তনিশা মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন।দ্বিতীয়বার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে হাইকোর্টের নির্দেশে।

প্রথম ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত থাকলেও পরিবারের আপত্তির কারণে আজ পুনরায় ময়নাতদন্ত করা হয়। তনিশার হোয়াটসঅ্যাপ মেসেজে পাওয়া ‘জীবন নরক’ হয়ে ওঠার তথ্যটি মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন মামলাটি সিবিআই-এর হাতে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।