নভেম্বর ১৪, ২০২৬, ১০:০৯ এএম
১৯৯৫ সালের অপরাধভিত্তিক ক্লাসিক সিনেমা হিটের স্বত্ব নিজেদের কাছে রাখতে পরিচালক মাইকেল মানের বিরুদ্ধে মামলা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান নিউ রিজেন্সি। হিট টু সিনেমার কাজ শুরুর আগেই আইনি পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
১৯৮০-এর দশকে বিভিন্ন চিত্রনাট্যের ওপর মাইকেল মান যে ব্যক্তিগত ও মৌলিক কাজ করেছিলেন, সেখান থেকেই হিট সিনেমাটি তৈরি হয়েছিল। এই চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছিলেন মাইকেল মান।
চল্লিশ বছর পর মাইকেল মান লেখকদের অধিকার প্রয়োগ করে নিজের সৃষ্টি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন পরিচালকের একজন মুখপাত্র। তবে এই উদ্যোগের ফলে সিনেমার স্বত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং কাজ চালিয়ে যাওয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে নিউ রিজেন্সি।
নতুন এই ছবিটি ২০২০ সালের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে, যা মূল সিনেমার সিক্যুয়েল ও প্রিক্যুয়েল উভয় হিসেবেই কাজ করবে। আল পাচিনো, রবার্ট ডি নিরো এবং প্রয়াত ভাল কিলমার অভিনীত এই বহুল প্রতীক্ষিত সিনেমার সিক্যুয়েলের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক।
চলচ্চিত্রটির অর্থায়ন ও লাইসেন্স দেওয়ার ক্ষমতা এই মামলার ফলাফলের ওপর নির্ভর করছে। অ্যামাজনের সঙ্গে মাইকেল মান ও নিউ রিজেন্সির করা চুক্তির কিছু শর্তও এই মামলার আইনি প্রক্রিয়ার সাথে জড়িত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন