অক্টোবর ১৯, ২০২৫, ০৫:১২ পিএম
ষাটের দশকে হলিউডে সাড়া জাগানো, অস্কার মনোনীত জনপ্রিয় অভিনেত্রী সামান্থা এগার আর নেই। গত বুধবার (১৫ অক্টোবর) ৮৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।অভিনেত্রীর মেয়ে জেনা স্টার্ন গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জেনা বলেন, “আমার মা মারা গেছেন। শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা, আমিও তার পাশে ছিলাম।
তার হাত ধরে আমি বলেছিলাম তাকে কতটা ভালোবাসি।”১৯৩৯ সালে লন্ডনে জন্মগ্রহণ করা সামান্থা এগার ১৯৬৫ সালে ‘দ্য কালেক্টর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। এই সিনেমায় এক অপহৃত শিল্পছাত্রীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) মনোনয়ন পান এবং গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন।
এরপর তিনি ‘ওয়াক, ডোন্ট রান’-এ কিংবদন্তি অভিনেতা কেরি গ্র্যান্টের সঙ্গে এবং ১৯৬৭ সালের ‘ডক্টর ডুলিটল’-এ রেক্স হ্যারিসনের সঙ্গে অভিনয় করে নিজের (অবস্থান) আরও শক্ত করেন। অভিনয়ের প্রতি আগ্রহ থেকে ওয়েবার ডগলাস একাডেমি অব ড্রামাটিক আর্টে ভর্তি হওয়ার আগে তিনি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছিলেন।তার মৃত্যুতে বিশ্ব বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন