রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাহরুখের জন্মদিনে সুহানার অন্যরকম পোস্ট

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ১১:১৮ পিএম

শাহরুখের জন্মদিনে সুহানার অন্যরকম পোস্ট

বলিউড বাদশাহ শাহরুখ খান রোববার (২ নভেম্বর) তাঁর ৬০তম জন্মদিন পালন করেছেন। বিশ্বজুড়ে ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেয়েছেন কিং খান। এবার সেই বার্তার জবাব দেওয়ার পালা। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে সবার শুভেচ্ছার উত্তর দিয়েছেন বলিউড বাদশাহ। তবে মেয়ে সুহানা খানের শুভেচ্ছাবার্তার জবাবে যেন বাবার ভালোবাসা পরিণত হলো মিষ্টি শাসনে।

সামাজিক মাধ্যমে বাবা শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ পোস্ট দেন সুহানা খান। তিনি দুটো কফির বড় কাপ পাশাপাশি রেখে সেই ছবি পোস্ট করেন। একটি কাপে লেখা ছিল ‘কিং’ (অর্থাৎ রাজা), অন্যটিতে লেখা ছিল ‘রাজার রাজকন্যা’ (অর্থাৎ সুহানা)।

রাজকন্যার এই ভালোবাসাপূর্ণ বার্তায় বাদশাহর মন ভরলেও, বাবার স্বভাবসুলভ নজরদারি থেমে থাকেনি। সুহানার পোস্টে ধন্যবাদ জানিয়ে শাহরুখ খান লিখেছেন— “ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে। কারণ তুমি এখনো ছোটই আছ।”

শাহরুখের এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে আলোচনা। এক নেটিজেন মন্তব্য করেন— “যতই বয়স হোক, বাবার চোখে তো মেয়েরা চিরকালই ছোট থাকে।” আরেক নেটিজেন লিখেছেন— “সামান্য কফি নিয়ে মেয়ের প্রতি শাহরুখের এমন নজরদারিও বেশ প্রশংসার দাবি রাখে।