নভেম্বর ২৬, ২০২৫, ০৭:১৪ পিএম
শীতকালে বা ঠাণ্ডা আবহাওয়ায় হাত-পা ঠান্ডা হওয়া স্বাভাবিক। তবে যদি বছরের অন্যান্য সময়েও হঠাৎ করে হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে আসে কিংবা সব সময়ই এই অনুভূতি থাকে, তবে তা শরীরের ভেতরের কোনো রোগের সংকেত হতে পারে।
স্কয়ার হাসপাতাল লিমিটেডের ইন্টারনাল মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. আফলাতুন আকতার জাহান এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।ডা. আফলাতুন আকতার জাহান হাত-পা ঠান্ডা হওয়ার জন্য নিম্নোক্ত কারণগুলোকে দায়ী করেছেন
রক্ত সঞ্চালন কমে যাওয়া: এটি প্রধান কারণ। রক্তনালির মধ্যে রক্তপ্রবাহ কমে গেলে শরীরের দূরের অংশগুলো (হাত ও পা) পর্যাপ্ত তাপ সরবরাহ পায় না।
সম্ভাব্য রোগ: উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চ মাত্রার কোলেস্টেরল ও হৃদ্রোগ বা হৃদ্যন্ত্রের দুর্বলতা এর কারণ হতে পারে।অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা: শরীরে হিমোগ্লোবিন কমে গেলে রক্তের অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায়, যার ফলে হাত-পা সহজেই ঠান্ডা হয়ে যায়। সঙ্গে ক্লান্তি, মাথাঘোরা, ফ্যাকাশে ত্বক দেখা দিতে পারে।হাইপোথাইরিডিজম (থাইরয়েড হরমোন কমে যাওয়া): থাইরয়েড শরীরের মেটাবলিজম (বিপাক) নিয়ন্ত্রণ করে।
এই হরমোন কমে গেলে শরীর তাপ উৎপাদনও কম করে। এর উপসর্গ হিসেবে ওজন বেড়ে যাওয়া, ঘুম ঘুম ভাব, চুল পড়া ও ত্বক শুষ্ক হওয়া দেখা যায়।ডায়াবেটিক নিউরোপ্যাথি: ডায়াবেটিসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে হাত-পায়ে ঝিনঝিন ভাব, জ্বালাপোড়া ও ঠান্ডা অনুভূতি দেখা দিতে পারে।ভিটামিনের ঘাটতি: ভিটামিন বি১২, আয়রন ও ফলেট কম থাকলে স্নায়ু দুর্বল হয়ে পড়ে বা রক্তশূন্যতা তৈরি হয়, যার ফলে হাত-পা ঠান্ডা লাগে।ধূমপান বা অতিরিক্ত ক্যাফেইন: নিকোটিন ও ক্যাফেইন রক্তনালি সংকুচিত করে, যা রক্ত সঞ্চালন কমিয়ে হাত-পা ঠান্ডা করে দেয়।
রেনোডস ডিজিজ: এটি একটি বিরল অবস্থা, যেখানে ঠান্ডা বা মানসিক চাপের কারণে হাত-পায়ের আঙুলের রক্তনালি হঠাৎ সংকুচিত হয়ে পড়ে। ফলে আঙুল সাদা বা নীলচে হয়ে যায় এবং খুব ঠান্ডা অনুভূত হয়।স্ট্রেস বা ঘুমের সমস্যা: অতিরিক্ত স্ট্রেস হরমোন রক্ত সঞ্চালনে প্রভাব ফেলে, যার কারণে হাত-পা ঠান্ডা হওয়ার প্রবণতা বাড়ে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন