নভেম্বর ২৭, ২০২৫, ০৫:৩৭ পিএম
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬৭ জন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সবচেয়ে বেশি ১২৫ জন রোগী ভর্তি হয়েছেন।
অন্যান্য বিভাগের ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ:
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৯২ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি): ৮৬ জন
চট্টগ্রাম বিভাগে: ৮৬ জন
বরিশাল বিভাগে: ৬৯ জন
খুলনা বিভাগে: ৪১ জন
ময়মনসিংহ বিভাগে: ৩৭ জন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছরে মোট সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ৯০ হাজার ২১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে আজ (২৭ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২ হাজার ৭৮৪ জন। একই সময়ে ডেঙ্গুজনিত কারণে মোট মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন