রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:২৬ পিএম

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯১ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (০৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোট আক্রান্ত (চলতি বছর): চলতি বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৬৭ জন।ছাড়পত্র: ২৪ ঘণ্টায় ৬৪০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সংক্রমণের হার: আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে উল্লেখযোগ্য বিভাগগুলো হলো:

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১০৬ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭৭ জন

চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৮৮ জন

ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৭৪ জন

বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৫৮ জন

ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৩৩ জন

খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২৮ জন