শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

স্বাস্থ্য ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০২:১৮ পিএম

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরের কাউখালী উপজেলায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়। সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দক্ষিণ বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্জ্য পরিষ্কার ও মশক নিধন অভিযান চালানো হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করেন।

ইউএনও রেহেনা আক্তার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিজেদের আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।