ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:৫৩ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬১ জন। এই দুজনেরই মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ হাজার ৮২৯ জন।
আজ রোববার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগ অনুযায়ী আক্রান্তের সংখ্যা (গত ২৪ ঘণ্টায়):
| বিভাগ/অঞ্চল | নতুন ভর্তি রোগী |
| ঢাকা উত্তর সিটি করপোরেশন | ১২৭ জন |
| ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন | ৭৫ জন |
| বরিশাল বিভাগ | ৪৯ জন |
| চট্টগ্রাম বিভাগ | ৯৬ জন |
| ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) | ৯৬ জন |
| ময়মনসিংহ বিভাগ | ২৮ জন |
| রাজশাহী বিভাগ | ৩১ জন |
| রংপুর বিভাগ | ৫ জন |
| সিলেট বিভাগ | ৩ জন |
| খুলনা বিভাগ | ৬ জন |
গত ২৪ ঘণ্টায় ৫৪০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ৯৫ হাজার ৭৪৪ জন ছাড়পত্র পেয়েছেন। জাতীয়ভাবে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগের সৃষ্টি করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন