নভেম্বর ১৪, ২০২৬, ০৭:৪১ এএম
অ্যামাজন তাদের নতুন কিন্ডল কালারসফট ই-রিডার বাজারে এনেছে, যার দাম শুরু হয়েছে ২৯০ ডলার থেকে। এর সিগনেচার এডিশন সংস্করণটির দাম নির্ধারণ করা হয়েছে ৩২০ ডলার, যা আগের সংস্করণের তুলনায় হালকা ও চিকন।
নতুন এই ডিভাইসে রয়েছে ৭ ইঞ্চির কালার ই-ইংক ডিসপ্লে, যা সাদাকালো কনটেন্টে ৩০০ পিপিআই এবং রঙিন কনটেন্টে ১৫০ পিপিআই রেজুলেশন প্রদান করে। গ্রাফিক নভেল, কমিকস বা কুকবুক পড়ার সময় পাঠকরা এতে মূল রঙ দেখতে পাবেন।
ডিভাইসটির বেস মডেলে ১৬ জিবি এবং সিগনেচার এডিশনে ৩২ জিবি স্টোরেজ রয়েছে। অ্যালুমিনিয়াম ব্যাকসহ এই ই-রিডারটি গ্রাফাইট এবং ফিগ রঙে পাওয়া যাচ্ছে।
আগের সংস্করণের নিচের অংশের পাওয়ার বাটন সরিয়ে ডিভাইসটির উপরের ডানপাশে রাখা হয়েছে। এছাড়া এটি জলরোধী হওয়ায় ব্যবহারকারীরা পানিতে ভিজে যাওয়ার চিন্তা ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন।
এক চার্জে ডিভাইসটির ব্যাটারি আট সপ্তাহ পর্যন্ত টিকতে পারে বলে জানানো হয়েছে। তবে দাম বেশি হওয়ায় সাধারণ কিন্ডল বা পেপারহোয়াইট ব্যবহারকারীদের জন্য এটি খুব একটা জরুরি নয় বলে মত দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন