শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১০:২৫ এএম

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

প্রতীকি ছবি

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চ্যাটে প্রবেশ না করেই বার্তা পড়ার নতুন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট চ্যাট না খুলেই সাম্প্রতিক মেসেজগুলোর প্রিভিউ দেখার সুযোগ মিলবে।

আইওএস প্ল্যাটফর্মে এই সুবিধা আগে থেকেই থাকলেও এবার অ্যান্ড্রয়েডের জন্য এটি নিয়ে কাজ করছে মেটার এই মেসেজিং অ্যাপ। চ্যাট লিস্টে কোনো চ্যাটে আঙুল চেপে ধরে রাখলে একটি আলাদা উইন্ডো ভেসে উঠবে।

ওই প্রিভিউ উইন্ডো স্ক্রল করে আগের বার্তাগুলোও পড়তে পারবেন ব্যবহারকারীরা। বিশেষ এই উপায়ে মেসেজ পড়লেও প্রেরকের কাছে কোনো ব্লু টিক বা রিড রিসিপ্ট পৌঁছাবে না।

মূল চ্যাট ওপেন না করায় কথোপকথনটি আনরিড অবস্থায় থাকবে। ফলে উত্তর দিতে দেরি হলেও ভুল বোঝাবুঝির কোনো সম্ভাবনা থাকবে না।

প্রিভিউ উইন্ডোর পাশাপাশি এতে বেশ কিছু কুইক অ্যাকশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সরাসরি চ্যাট পিন, ডিলিট, আর্কাইভ কিংবা রিড হিসেবে চিহ্নিত করা যাবে।

পাশাপাশি মোর অপশন থেকে চ্যাট লক করার সুবিধাও থাকতে পারে। ফিচারটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং কবে নাগাদ উন্মুক্ত হবে সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।