মে ২৪, ২০২৬, ০৬:৫৫ পিএম
পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো ইচ্ছা তাদের নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে তিনি বলেছেন, ইরান আঞ্চলিক কোনো অস্থিতিশীলতা তৈরি করতে চায় না। আজ রোববার তেহরানে এ অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রপ্রধানের বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংশয় কাটানোর চেষ্টা করা হয়েছে।প্রেসিডেন্ট বলেন, দেশের মর্যাদা ও সম্মানের প্রশ্নে ইরানের আলোচকরা কোনো আপস করবেন না। অথচ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের কাছে ৪০০ কিলোগ্রামেরও বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে।
তাদের ধারণা, প্রযুক্তিগতভাবে এটি পারমাণবিক অস্ত্র তৈরির অনেক কাছে পৌঁছে গেছে।এ পরিস্থিতির অবসানে কাজ করছে পাকিস্তান।পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমানোর লক্ষ্যে মধ্যস্থতা করছে।
যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে। এটি সম্পন্ন হলে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিতর্কিত ইস্যুগুলোতে আলোচনার নতুন পথ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন