রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিকে স্বাগত জানাল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১২:৫৭ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিকে স্বাগত জানাল ইইউ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পন্ন হওয়া নতুন শান্তি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা দুই দেশের এই উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। 

একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার যেকোনো কৌশলে ইউরোপীয় জোটটি অবদান রাখতে প্রস্তুত বলেও নিশ্চিত করেছেন তিনি।দীর্ঘদিনের এই ব্যয়বহুল যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল পুরোপুরি পুনরুদ্ধারের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন শীর্ষ এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। তার মতে, চুক্তির মধ্য দিয়ে এখনই সব ধরনের অস্ত্র স্তব্ধ হওয়া উচিত এবং আন্তর্জাতিক রীতিনীতি মেনে শান্তিপূর্ণ উপায়ে অমীমাংসিত সব বিরোধের দ্রুত সমাধান করা আবশ্যক।

তথ্যসূত্র: আল-জাজিরা